প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপসহ ওই বিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ জুলাই গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের খালিয়া ইউনাইটেড একাডেমি নামে একটি বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও একটি মডেম চুরি হয়। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হেমায়েত হোসেন বলেন, এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় ৬ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত শনিবার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভোররাতে একই শ্রেণির আরেক ছাত্রকে আটক ও একটি ল্যাপটপ উদ্ধার হয়। গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, জড়িত বাকি লোকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।