ল্যাপটপের জন্য গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুরের একটি মেসে ল্যাপটপ ও ক্যামেরার জন্য দুই শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে আটকের পর ওই দুই শিক্ষার্থীর বন্ধু বাপ্পী পুলিশের কাছে এ স্বীকারোক্তি দেন। তাঁরা সবাই সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বাপ্পীর স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত কেরছেন।
আহত দুই শিক্ষার্থীর নাম প্রান্ত বিশ্বাস ও মিঠুন রায়। বাপ্পীর স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে বাপ্পীর মামাবাড়ি থেকে তিনটি ল্যাপটপ ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রান্ত বিশ্বাসের বাবা বিশ্বজিৎ বিশ্বাস বৃহস্পতিবার রাতেই খালিশপুর থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার ভোরে খালিশপুরের একটি মেসের কক্ষ থেকে প্রান্ত ও মিঠুনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।