শত কোটি টাকার সাপের বিষসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী তল্লাশি চৌকি থেকে শত কোটি টাকা মূল্যের সাপের বিষসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ১২ পাউন্ড পরিমাণ সাপের বিষ উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম মো. মিলন কাজী। তিনি যশোর সদর উপজেলার কাগমারী গ্রামের আকবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপাল সীমান্ত থেকে ব্যক্তিগত একটি গাড়ি যশোরের দিকে আসার পথে আমড়াখালী তল্লাশি চৌকি এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ওই বিষ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, উদ্ধার হওয়া পদার্থ সাপের মূল্যবান বিষ। এটি ফ্রান্সের।
ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে চোরাই পথে ওই বিষ বাংলাদেশে আনা হয়েছে। যার মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধ তৈরিতে এ বিষ ব্যবহূত হয় বলে জানা গেছে।