প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার ১২০টি এলইডি টেলিভিশন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কম্পিউটার মনিটরের মিথ্যা ঘোষণা দিয়ে এসব টিভি সেট আনা হয়েছিল। অধিদপ্তর জানায়, বিকেলে কার্গো গুদাম থেকে বের করে নেওয়ার সময় জব্দ করা এসব টিভির বাজারমূল্য ২০ লাখ টাকা। দিলকুশার জাহানারা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এগুলো চীন থেকে আমদানি করে। প্রতিটি টিভি সেট ১৯ ইঞ্চি, এগুলো গত ১৮ সেপ্টেম্বর ঢাকা আসে। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, টিভি সেটগুলো শুল্ক গুদামে জমা করা হয়েছে।