শতাধিক বোমা ও পাইপগান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের একটি কবর স্থান থেকে পুলিশ শতাধিক পেট্রল বোমা ও ককটেল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।

মাধবপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রামের একটি কবর স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭টি পেট্রল বোমা, ৫৩টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে এগুলো মাধবপুর থানায় নিয়ে আসা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন প্রথম আলোকে জানান, ‘বোমাগুলো এখনো তাজা। আদালতের অনুমোদন নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।’

একই ইউনিয়নের অন্য এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে চলতি বছরের ২১ আগস্ট বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিপুল পরিমাণ বোমা ও ককটেল উদ্ধার করে।