প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর উচ্চগ্রামে গত শনিবার পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ মিশিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ওই পুকুরের মালিক গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান। তাঁ স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধ ও মারধরের ঘটনায় থানায় মামলা করায় শনিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন তাঁদের পুকুরে বিষ দিয়েছে। চার বিঘা জমির পুকুরে ৮-১০ লাখ টাকার মাছ মরে গেছে। এ ঘটনায় প্রতিবেশী ওয়াহাব আলীকে আসামি করে সরিষাবাড়ী থানায় পারভীন বেগম মামলা করেছেন। ওয়াহাব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।