শত্রুতার কারণে প্রাণ গেল ৫৮০টি আমগাছের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর মাঠে ২৫ বিঘা জমির ৫৮০টি উন্নত জাতের আমের চারা গাছ কেটে ফেলেছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, পাকা ইউপি ভবনের পেছনে তকিনগর মাঠে বাগানের ২০ বিঘা জমির ৫১০টি গাছ চকতকিনগর গ্রামের মোহাব্বত হোসেনসহ তাঁর চার ভাইয়ের। বাকি তিন বিঘার ৫০টি আনোয়ার হোসেন ও দুই বিঘার ২০টি গাছ ঝন্টু মোল্লার।
মোহাব্বত আলী দাবি করেন, এ ঘটনায় তাঁদের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক মালিক আলিম উদ্দিন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি সন্দেহ করছেন।