শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলমারি ভেঙে টাকা ও মুঠোফোন চুরি করা দেখে ফেলায় ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের খাদেম দুলাল গাজীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তবে দুই দিনেও এই হত্যায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদের ইমামের বিশ্রামকক্ষ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই মসজিদের খাদেম দুলাল গাজীর (৪০) লাশ উদ্ধার করা হয়। থানা-পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের দোতলার যে কক্ষ থেকে খাদেমের লাশটি উদ্ধার করা হয়, সেখানে ইমামের ব্যবহৃত আলমারির তালা ভাঙা ছিল। আলমারি থেকে দুই হাজার টাকা ও দুটি মুঠোফোন খোয়া গেছে। ধানমন্ডি থানার ওসি নুরে আজম মিয়া গতকাল বলেন, আলমারি ভেঙে টাকা চুরি করার সময় চোরদের চিনে ফেলায় সম্ভবত দুলালকে খুন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক|