শপিং ব্যাগে ২০ হাজার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় শপিং ব্যাগের ভেতরে থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকায় টহল দেওয়ার সময় এগুলো উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লিটন মিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমিসহ চারজন সদস্য চোরাচালানের বিরুদ্ধে টহল দিচ্ছিলাম। এ সময় বাজারপাড়া বরফমিল এলাকায় সন্দেহভাজন একজন লোককে দেখতে পেয়ে তাঁকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি হাতে থাকা শপিং ব্যাগটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে ওই ব্যাগটির ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফে জমা দেওয়া হয়েছে।,