শরণখোলার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামকে মারধর ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার সকালে হাসানুজ্জামান পারভেজকে বাগেরহাট আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে শরণখোলা থানায় হস্তান্তর করে। পরে বিকেলে ওই মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, ১০ ডিসেম্বর সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১২ ডিসেম্বর ওই প্রকৌশলী শরণখোলা থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন।