শরণখোলার শীর্ষ সন্ত্রাসী ডিলার মিলন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ডিলার মিলন অবশেষে গ্রেপ্তার হয়েছে।
গতকাল শনিবার বেলা একটার দিকে খোন্তাকাটা ইউপির সাবেক সদস্য মুজিবর তালুকদারকে রায়েন্দা বাজার শের-ই-বাংলা সড়কে ফেলে বেদম মারধর করেন ডিলার মিলন। এ ঘটনার সূত্র ধরে পুলিশ তাঁকে আটক করে। বিকেলে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বাগেরহাট আদালতে পাঠায়।
শরণখোলা থানার (ওসি আবদুল জলিল বলেন, রায়েন্দা বাজারের বাসিন্দা শাহজাহান ডিলারের ছেলে মিজানুর রহমান মিলন ওরফে ডিলার মিলনের বিরুদ্ধে বাগেরহাট আদালতে গাড়ি ছিনতাই এবং শরণখোলা থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে। মিলন গত ১৫ মে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজকে পিটিয়ে আহত করেন। এর আগে ২৭ মার্চ শরণখোলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি।