শহীদ মিনারের সামনে ককটেল, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ককটেল বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত চিকিৎসক প্রভা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তিনি জরুরি বিভাগের চিকিৎসক। আহত রিকশাচালকের নাম জানা যায়নি।
হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদের ভাষ্য, তাঁদের আঘাত খুব বেশি গুরুতর নয়। তাঁদের বিশ্রামে থাকতে হবে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।