শাঁখারী বাজারে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-শিশুর মধ্যে শিশুটি আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রিয়া নামের দেড় বছর বয়সী মেয়েশিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের শিশু বিভাগে চিকিৎসাধীন ছিল। তার মা লিপি এখনো সেখানে চিকিৎসাধীন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল বলেন, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মায়ের শরীরের ২৮ শতাংশ পুড়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২০ আগস্ট শাঁখারী বাজারে একটি বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। এতে মা ও শিশু দগ্ধ হয়। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের বাড়ি নারায়ণগঞ্জ।