শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া। তাঁর বাড়ি শাজাহানপুর উপজেলার রামপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন পলাশ, মিন্টু ও শাকিল। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রামপুর গ্রামের দবির উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে ২৩ শতক ধানি জমি নিয়ে বাবলু মিয়ার বিবাদ চলছিল। বিবাদের বিষয় নিয়ে কয়েক দফা সালিস-দরবারও হয়। গতকাল ভোরে বাবলু মিয়া তাঁর কয়েকজন স্বজনকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাবলু মারা যান।