শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে। গতকাল রোববার দুপুরে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, একদল চোরাচালানি ভারতীয় কাপড়ের একটি বড় চালান নিয়ে আসছে—এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বিজিবি-৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ফাঁড়ির সদস্যরা মাধবকাটি এলাকায় ওত পেতে থাকেন। চোরাচালানিরা সীমান্ত থেকে মোটরসাইকেলে করে কাপড় নিয়ে সেখানে উপস্থিত হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাচালানিরা ২০টি কাপড়ের গাঁট ফেলে পালিয়ে যায়। বিজিবি-৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।