শাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে পুলিশ গত রোববার গভীর রাতে পিকআপ ভ্যানভর্তি সাত লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে। এ সময় পুলিশ পিকআপটির চালক আশরাফুল ইসলাম (৪৫) ও সহকারী আলামিনকে (৩২) আটক করে। পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি সাতক্ষীরা থেকে উপজেলার নওয়াপাড়া হয়ে খুলনার দিকে যাচ্ছিল। রোববার দিবাগত রাতে সেটি নওয়াপাড়া কলেজ রোডের ডিএন টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে টহলরত পুলিশ পিকআপটিকে থামায়। এরপর পুলিশ পিকআপ ভ্যান থেকে থেকে ২১ বস্তা শাড়ি জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছে।