প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৫২ লাখ ৯৬ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রাতে বিজিবির একটি টহল দল ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ ছাড়া বিজিবির আরেকটি দল পরশুরাম উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে ২ লাখ ৬৬ হাজার ৩৮০ টাকা দামের প্রসাধনসামগ্রী উদ্ধার করে। ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শামীম ইফতেখার জানান, উদ্ধার করা মালামাল কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। ফেনী অফিস|