শামুক-ঝিনুক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সোমবার ২৫ মণ (১৫ বস্তা) ঝিনুক-শামুক আটক করেছে পরিবেশ অধিদপ্তরের বাহারছড়া ইউনিয়ন সহ-ব্যবস্থাপনা কমিটি। কমিটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান প্রথম আলোকে জানান, কচ্ছপিয়া সমুদ্রসৈকত এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছের বাড়িতে ঝিনুক-শামুক মজুত করে পাচারের জন্য রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ২৫ মণ ঝিনুক-শামুক জব্দ করা হয়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি