শার্শায় ২২০টি কাছিম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে ২২০টি ভারতীয় কাছিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সন্ধ্যায় কাছিমগুলো খুলনার বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে কাছিমগুলো উদ্ধার করেন। বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকজন চারটি বস্তা নিয়ে সীমান্ত থেকে যশোরের দিকে যাচ্ছিল। ঘিবা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো থেকে ২২০টি ভারতীয় কাছিম উদ্ধার করা হয়।
২৬ বিজিবির অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, চোরাইপথে কাছিমগুলো ভারত থেকে আনা হয়েছে।