শার্শায় 'গোলাগুলিতে' মাদক ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে শার্শা উপজেলার হাঁড়িখালী এলাকায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পাশ থেকে পুলিশ তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ ওই ব্যক্তি (৩৬) নিহত হয়েছেন। ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘আজ শুক্রবার ভোর চারটার দিকে শার্শা উপজেলার হাঁড়িখালী এলাকায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পাশে দুই দল মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’