প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ শালকাঠ চুরি করে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে পাচারের সময় গতকাল মঙ্গলবার ভোরে জব্দ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন বলেন, ইদানীং জাতীয় উদ্যান থেকে শালগাছ চুরি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল নবাবগঞ্জ উপজেলা পরিষদের পাশ থেকে ট্রলি ভর্তি গাছগুলো জব্দ করা হয়। অভিযান টের পেয়ে সংঘবদ্ধ একটি চোরের দল ট্রলি ভর্তি গাছ রেখে পালিয়ে যায়।