প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে গত শুক্রবার শালগাছ জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বনবিট থেকে ট্রাক্টর সংযুক্ত ট্রলিতে করে ২০ টুকরো শালগাছ নিয়ে দুর্বৃত্তরা বদরগঞ্জের কাঁচাবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় কাঁচা রাস্তার কাদায় ট্রলিটি আটকা পড়ে। খবর পেয়ে বদরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা গাছ ফেলে ট্রলি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি মোটরসাইকেলসহ গাছগুলো জব্দ করে। এসআই আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় মধ্যপাড়া সদর বনবিট কর্মকর্তা আবুল কাশেম সাতজনকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।