শাশুড়িকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে পাহাড়তলী ইউনিয়নের উনসত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা খাতুন (৪৫) ওই এলাকার আবুল বশরের স্ত্রী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে জানান, দুই বছর আগে হাজেরা খাতুনের মেয়ে পোশাকশ্রমিক ডলি আক্তারকে বিয়ে করেন একই এলাকার রুবেল। কিন্তু রুবেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় ডলিকে ঘরে তোলা হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ডলির অমতে দ্বিতীয় বিয়েও করেন রুবেল।
এদিকে ঈদের ছুটিতে ডলি আক্তার বাড়িতে এলে রুবেল তাঁর পরিবারের লোকজন নিয়ে ডলির বাসায় এসে তাঁকে মারধর করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বেধড়ক পিটুনির শিকার হন ডলির মা হাজেরা খাতুন। গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।