শাহ আমানত বিমানবন্দরে ১৩৬টি সোনার বারসহ যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩৬টি সোনার বার জব্দ হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে। তাঁর নাম জামাল আহম্মেদ। আজ রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জামাল সংযুক্ত আরব আমিরাত থেকে আসেন। তাঁর বাড়ি হাটহাজারি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ প্রথম আলোকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আজ সকাল ৬টা ২৫ মিনিটে একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্দেহ হলে উড়োজাহাজের জামাল আহম্মেদ নামের ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তাঁর ব্যাগ থেকে ১৩৫টি ও মোবাইলের ভেতর থেকে সোনার একটি বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম।