শাহ আমানতে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার ভোরে উড়োজাহাজের একটি আসনের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় সাড়ে চার কেজি। এর মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শাহাদাত জামিল প্রথম আলোকে বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজের (বিজি০২৮) ২৮ এবিসি আসনের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।