শাহ আমানতে ১০টি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে শুল্ক কর্মকর্তারা এসব সোনার বার উদ্ধার করেন।
উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ১ দশমিক ১৬ কেজি। এসব সোনার বারের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শাহাদাত জামিল প্রথম আলোকে বলেন, দুবাই থেকে আসা যাত্রী মো. ফারুকের ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।