শাহ আমানতে ৫৮টি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রোববার সকালের এই ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার তপন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় সাত কেজি। দাম প্রায় দুই কোটি ৯০ লাখ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আবদুল্লাহ আল আমীন (৩০) নামের ওই যাত্রী দুবাই থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাঁর শরীর তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।