শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুমির গোয়ালিয়া গ্রাম থেকে নয়ন হোসেন (২০) নামের এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁর নিজের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আবু সাইদের ছেলে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে নয়নের আত্মীয়-স্বজন দরজা ভেঙে ঘরে ঢোকেন। তাঁরা নয়নকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পিতা আবু সাইদ বলেন, ধারণা করা হচ্ছে যে নয়ন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি পরিবারের কাছে স্পষ্ট নয়।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পুলিশ নয়নের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ঘটনায় নিহতের পিতা আবু সাইদ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।