শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামে দুই পক্ষের মধ্যে (ব্যাপারী ও সর্দার গোষ্ঠী) গতকাল শুক্রবার সকালে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে। আহতদের মধ্যে ২৮ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগতলা খেয়াঘাটের দোকানদার জগতলা সর্দার গোষ্ঠীর হেকমত আলী একই গ্রামের ব্যাপারী গোষ্ঠীর রফিকুল আলমের কাছে তাঁর দোকান থেকে বাকিতে নেওয়া মালের টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। বিষয়টি নিয়ে বিকেলে স্থানীয় মাতবরেরা সালিস করেন। কিন্তু রফিকুলের পক্ষে ইদ্রিস আলী নামে ব্যাপারী গোষ্ঠীর একজন রায় সঠিক হয়নি উল্লেখ করে আপত্তি জানান। এতে সালিসে বসা লোকজন তাঁকে মারধর করেন। এ নিয়ে গতকাল সকালে দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।