শাহজাদপুরে সংঘর্ষে শিশুসহ আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নন্দলালপুর গ্রামে বিরোধপূর্ণ বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর ১৫ জনকে শাহজাদপুর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের মোল্লা গোষ্ঠীর আবদুল জলিল ও সরকার গোষ্ঠীর আহম্মদ আলীর সঙ্গে একটি বাড়ির জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে আহম্মদ আলীর লোকজন ওই বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলতে যান। এ সময় আবদুল জলিলের লোকজন বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবদুল আলিম (৩৬), আয়শা সিদ্দিক (৬০), লাবণী খাতুনসহ (১৩) ২৫ জন আহত হয়।