শাহজালাল বিমানবন্দর থেকে ৩ শতাধিক স্মার্টফোন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে ৩২৫টি মোবাইল ফোন আটক করা হয়েছে। এর মধ্যে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আটক পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গতকাল ​শনিবার অভিযান চালিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ হাজার ৯০০টি নকল মোবাইল ফোন সেট জব্দ করেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, ওই যাত্রীর নাম মোহাম্মাদ মাজহারুল ইসলাম ওরফে রোমান। তিনি চীন থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটে বেলা ১১টায় ঢাকা আসেন।

মইনুল খান আরও বলেন, মাজহারুল কাস্টমস হলের ২ নম্বর বেল্ট থেকে লাগেজ নিয়ে কোনো ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাঁকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে আসা হয়। এরপর তাঁর লাগেজ কাউন্টারে এনে তল্লাশি করা হয়। দুটি লাগেজে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে এসব মোবাইল ফোন সেট পাওয়া যায়।

আটক ফোনের তালিকা : আসুস ৩০টি; কার্বন ৮২টি; হুয়াই ১৬৩টি; ফ্যান্টম (রিভু) ১০টি; সনি এক্সপেরিয়া ৩০টি ও আইফোন সিক্সপ্লাস-১০টি।