শাহজালাল বিমানবন্দরে বিদেশি ওষুধ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানিনিষিদ্ধ ৮৮২ প্যাকেট বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে এগুলো আটক করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
মইনুল খান প্রথম আলোকে বলেন, ভারতের মুম্বাইয়ে তৈরি এসব ওষুধ মূলত যৌন উত্তেজক হিসেবে পরিচিত। ভারতের মুম্বাইয়ে লাভইনকেয়ার কসমেটিকস এসব ওষুধের উৎপাদক।