শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাকারের কবল থেকে বেলা একটার কিছু পর উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাকারের কবল থেকে বেলা একটার কিছু পর উদ্ধার করা হয়।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাকারের কবল থেকে উদ্ধার করা হয়েছে। বেলা একটার কিছু সময় পর সাইটটি উদ্ধার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গতকাল বুধবার রাতে একজন হ্যাকার সাইটটি তাঁর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। বাংলায় তাঁর অর্থ দাঁড়ায়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিসিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’

ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পর বাজনা বাজছে। সকাল সাড়ে আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক এস এম খায়রুল আক্তার চৌধুরী প্রথম আলোকে জানান, তাঁরা বিষয়টি খেয়াল করেননি। পরে তিনি তা দেখে জানাবেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাইটটি উদ্ধার করা হয়েছে। পৃথিবীর কোনো সাইটট শতভাগ নিরাপদ না। তাই যারা মজা করার জন্য এ ধরনের কাজ করেছেন, তাঁরা এ থেকে বিরত থাকবেন।

ওয়েবসাইটটি সাইট হ্যাক করার পর এটি লিখে রেখেছিল হ্যাকার। ৫ এপ্রিল। ছবি: মিসবাহ যদ্দিন
ওয়েবসাইটটি সাইট হ্যাক করার পর এটি লিখে রেখেছিল হ্যাকার। ৫ এপ্রিল। ছবি: মিসবাহ যদ্দিন