শাহজালালে অনুমোদনহীন সিগারেট ও ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কিছু অনুমোদনহীন সিগারেট ও ওষুধ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। তাদের দাবি, উদ্ধারকৃত সিগারেট ও ওষুধের দাম ৫১ লাখ টাকা। আজ বেলা ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সানজিদা অনুসূয়া প্রথম আলোকে বলেন, আজ দুপুরে বিমানবন্দরের এয়ারফ্রেইড গুদাম থেকে সিগারেট ও ওষুধগুলো উদ্ধার করা হয়। গত ২৬ জুন এগুলো বাংলাদেশ বিমানের একটি বিমানে করে ঢাকায় আনা হয়। এর মধ্যে ৩২টি বড় বক্সের মধ্যে ইজি ব্লেক ব্র্যান্ডের ২ হাজার ৫০৭ কার্টন সিগারেট ছিল। আরও দুটি বড় বক্সে বিভিন্ন রকমের অনুমোদনহীন ওষুধ ছিল। এসব বক্সের গায়ে ইনফিনিটি পাওয়ার অ্যান্ড কোম্পানির নামে একটি প্রতিষ্ঠানের নাম লেখা ছিল বলেও জানান তিনি।