শাহজালালে অবৈধ ওষুধসহ যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ ওষুধসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
আটক হওয়া যাত্রীর নাম মো. জহুরুল হক। বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জহুরুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তাঁর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ পাওয়া যায়। ওষুধ আনার ক্ষেত্রে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
শুল্ক গোয়েন্দাদের ভাষ্য, জব্দ করা ওষুধের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।