শাহজালালে আড়াই কেজি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে প্রায় আড়াই কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই সোনার বার উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
টিমের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রী-আসনের নিচে সোনার বার পাওয়া যায়। এর ওজন প্রায় আড়াই কেজি। দাম প্রায় সোয়া এক কোটি টাকা।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ।