শাহজালালে এক কোটি টাকার কম্পিউটার যন্ত্রাংশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের কম্পিউটারের যন্ত্রাংশ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, জব্দ করা যন্ত্রগুলোর মধ্যে ৯৬০টি হার্ড ডিস্ক ও ৪০০টি মাদারবোর্ড। গত ৩১ আগস্ট মাস্টার এয়ারওয়েজের একটি বিমানে করে এগুলো দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হয়। তিনি বলেন, এগুলোর ওজন ৯০০ কেজি, যার বেশির ভাগই ব্যবহৃত। ৪৪টি কার্টুনের ভেতর এসব যন্ত্রাংশ রাখা ছিল। কার্টুনের ওপর লেখা ছিল ম্যাট্রিক্স কম্পিউটার, তাহেরবাগ লেন, ঢাকা।
মাইনুল খান আরও বলেন, আমদানিকারকদের কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় যন্ত্রাংশগুলো জব্দ করা হয়েছে। কোটি টাকা মূল্যের এ যন্ত্রাংশগুলো জব্দের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।