শাহজালালে এক হাজার ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার ১ হাজার ১৯৪টি ইয়াবা বড়িসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ।

আটক ব্যক্তির নাম ফরহাদুর রহমান (৩২)। তাঁর বাড়ি সাতক্ষীরায়। তিনি বিজি-০৩৫ ফ্লাইটে জেদ্দা যাচ্ছিলেন। গত এক বছরে তিনি ১৩ বার বিদেশ গেছেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।