শাহজালালে এক হাজার নকল এটিএম কার্ড জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা নকল এটিএম কার্ড। ছবি: সংগৃহীত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা নকল এটিএম কার্ড। ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার এক হাজার নকল এটিএম কার্ড জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এই তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দাদের ভাষ্য, নকল এটিএম কার্ডগুলো পাঁচটি কার্টনে করে আনা হয়েছে। এগুলো হংকং থেকে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এসেছে। পার্সেলগুলোর পক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।