শাহজালালে কোটি টাকার সোনাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে দুই কেজি স্বর্ণসহ রণজিৎ নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।


শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, আটক স্বর্ণের দাম এক কোটি টাকা। গ্রেপ্তার হওয়া রণজিৎ বেলা সোয়া ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরের ইমিগ্রেশনে না গিয়ে সরাসরি দোতলায় ট্রানজিট লাউঞ্জে চলে যান রণজিৎ। সেখান থেকে পৌনে ১২টার দিকে রণজিৎকে দুটি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়। তিনি প্যান্টের দুই পকেটে এক কেজি ওজনের দুটি স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন।’ এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।


গত সোমবার আবর আমিরাত থেকে আসা ফ্লাই দুবাই উড়োজাহাজের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি ওজনের ১০০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক বিভাগ। এসব স্বর্ণের মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা।