শাহজালালে চুরির অভিযোগে নিরাপত্তাকর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মালামাল চুরির অভিযোগে ইউনাইটেড এয়ারলাইনসের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া নিরাপত্তাকর্মীর নাম প্রবীর সরকার (২৮)। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের ভাষ্য, বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কক্ষে রাখা যাত্রীদের লাগেজ কেটে বিদেশি ব্র্যান্ডের চারটি মুঠোফোন, তিনটি টর্চলাইটসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য চুরি করেন প্রবীর। চুরি করা পণ্যগুলো নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করেন এপিবিএনের সদস্যরা। তাঁর কাছ থেকে উদ্ধার করা পণ্যের দাম প্রায় এক লাখ টাকা।