শাহজালালে জাল কোটি রুপিসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি জাল ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলী। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি রুপিগুলো বাংলাদেশে নিয়ে আসেন। তাঁর লাগেজে রুপিগুলো রাখা ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীকে আটক করা হয়। ওই ব্যক্তি পাকিস্তান থেকে ঢাকায় এসেছেন।