শাহজালালে তিন কেজি সোনাসহ ভারতীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার দুপুরে প্রায় তিন কেজি ওজনের সোনাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক বিভাগ।
আটক হওয়া ব্যক্তির নাম মহেশ কুমার। সঙ্গে থাকা ব্যাগে করে অভিনব কায়দায় ওই সোনা এনেছেন তিনি।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার সানজিদা অনুসূয়া জানান, শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল আজ দুপুর ১২টার দিকে ওই ভারতীয় নাগরিককে সোনাসহ বিমানবন্দরে আটক করা। ওই ব্যক্তি দুবাই থেকে বাংলাদেশে এসেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।