শাহজালালে তিন কোটি টাকার ওষুধ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকার অনুমোদনহীন ওষুধ আটক করেছে। আজ বিকেল ৩টার দিকে ওষুধগুলো আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, ওষুধগুলো ১৬২টি কার্টনে করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। আটক ওষুধগুলো ক্যানসারের ওষুধ বলেও জানান তিনি। ওষুধগুলোর আনুমানিক দাম ২ কোটি ৮৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।