শাহজালালে দুই কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার দুই কেজি ওজনের সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। তারা বলছে, এর মূল্য প্রায় এক কোটি টাকা। 
বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। বিমানটি দুবাই থেকে ঢাকায় আসে। বিমানের সিটের নিচে একটি কালো ব্যাগে সোনার বারগুলো লুকানো ছিল।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।