শাহজালালে দুই কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। 
আটক হওয়া যাত্রীর নাম মিন্টু (৩৬)। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন।
বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিনের ভাষ্য, ওই যাত্রীর সঙ্গে থাকা রাইস কুকারের মধ্যে ভাঙা ও গলানো অবস্থায় সোনাগুলো লুকানো ছিল। উদ্ধার হওয়া সোনার ওজন দুই কেজি। এর দাম প্রায় এক কোটি টাকা।
আটক হওয়া যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।