শাহজালালে দুই কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার প্রায় দুই কেজি ওজনের ১৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আটক হওয়া যাত্রীর নাম মো. সেলিম উদ্দিন। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক সোনার ওজন দুই কেজি ১০০ গ্রাম। দাম প্রায় এক কোটি টাকা।
এই শুল্ক কর্মকর্তার ভাষ্য, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়া সময় সেলিমকে চ্যালেঞ্জ করা হয়। তাঁর কাছে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।