শাহজালালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকার অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে এ চিকিৎসা সরঞ্জামগুলো জব্দ করা হয়।
শিল্প গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল হক মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলো হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ওরিয়ন এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান ওষুধগুলো আমদানি করেছে বলে জানান তিনি।