শাহজালালে পৌনে এক কোটি টাকার সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে এক হাজার ৪০০ গ্রাম সোনাসহ এয়ার অ্যারাবিয়ার এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম হাবিবুর রহমান (৩০)।
এপিবিএনের দাবি, হাবিবুরের কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ৭৪ লাখ টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, আরব আমিরাতে শারজাহ থেকে ঢাকা আসেন হাবিবুর রহমান। সকাল সাড়ে নয়টার দিকে বিমানবন্দরে দুই নম্বর ক্যানপি থেকে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। হাবিবুরের সঙ্গে থাকা খেজুর ভরা একটি পলিথিনের ব্যাগে সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম।
তানজিনা আক্তার জানান, হাবিবুরের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর এলাকায়। তিনি নিয়মিত বিভিন্ন দেশে যাতায়াত করতেন।
এ ঘটনায় মামলার হবে।