শাহজালালে পৌনে তিন কেজি সোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শনিবার পৌনে তিন কেজি সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে তিনটার দিকে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সোনাগুলো আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিমানটির একটি সিটের ভেতর থেকে ২৪টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন পৌনে তিন কেজি। এগুলোর দাম প্রায় এক কোটি বিশ লাখ টাকা। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হবে বলেও জানান তিনি।